যোগাযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ সুদানের তেল উৎপাদনের প্রধান কেন্দ্র মালাকালে অবস্থানরত সেনাদের সঙ্গে সেনাবাহিনীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দক্ষিণ সুদানের সেনাবাহিনীর মুখপাত্র ফিলিপ অ্যাগুয়ার বরাত দিয়ে বার্তা সংস্থা গতকাল বৃহস্পতিবার এ খবর দিয়েছে। বিদ্রোহীরা জানায়, গত বুধবার হামলা চালিয়ে তাঁরা দেশটির উত্তর-পূর্বাঞ্চলের শহরটি দখল করেছে। এই হামলা গত মাসে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় ইথিওপিয়ায় স্বাক্ষরিত বিদ্রোহী ও সরকারের মধ্যে অস্ত্রবিরতি চুক্তির চূড়ান্ত লঙ্ঘন। বেসরকারি মালিকানাধীন রেডিও তামাজুজ জানায়, মালাকালে কয়েক হাজার বিদ্রোহী একযোগে হামলা চালায়। এতে সেনাবাহিনীর শীর্ষ এক জেনারেল গুরুতর আহত হন। এএফপি।