যোসেফ স্টালিনের মেয়ে যুক্তরাষ্ট্রে মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোভিয়েত ইউনিয়নের সাবেক শাসক যোসেফ স্টালিনের একমাত্র মেয়ে কোলন ক্যানসারে ভুগে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।সভেতলানা অ্যালিলুয়েভা (লানা পিটার্স নামেও পরিচিত) উইসকনসিনের একটি হাসপাতালে ২২ নভেম্বর মারা যান। মার্কিন কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। ১৯৬৭ সালে লানা পিটার্স দেশ ত্যাগ করেন। যুক্তরাষ্ট্র তখন এ ঘটনাকে তাদের জন্য বিজয় বলে প্রচারণা চালায়। তিনি জীবদ্দশায় চারটি বই লিখেছেন। এর মধ্যে তাঁর দুটি আত্মজীবনী সর্বোচ্চ বিক্রির তালিকায় ছিল। লানা পিটার্স বলতেন, তিনি তাঁর বাবার ছায়া থেকে কখনোই বেরিয়ে আসতে পারেননি। তবে যুক্তরাষ্ট্রে পৌঁছেই তিনি বলেছিলেন, বাকস্বাধীনতার জন্য তিনি দেশ ছেড়েছেন। রাশিয়ায় তিনি দীর্ঘদিন এ জিনিসটি থেকে বঞ্চিত ছিলেন। বিবিসি অনলাইন।