যৌতুকের চাপে প্রাণ গেল চার বোনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরিদ্র বাবা যৌতুক দিতে পারছিলেন না বলে কিছুতেই বিয়ে হচ্ছিল না তাঁদের। এ নিয়ে বাবার সঙ্গে তর্কের পর একসঙ্গে পাঁচ বোন ঝাঁপিয়ে পড়েছেন এক খালে। তাঁদের মধ্যে জীবিত পাওয়া গেছে মাত্র একজনকে।
এ মর্মান্তিক ঘটনা ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মাইলসি শহরে। পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা মালিক দাউদ হাসনাইন জানান, সেখানকার গরিব চাষি বশির আহমেদ রাজপুত তাঁর পাঁচ মেয়েকে বিয়ে দিতে পারছিলেন না। কারণ তাঁর যৌতুক দেওয়ার সামর্থ্য ছিল না। এ নিয়ে তাঁর সঙ্গে মেয়েদের গত বৃহস্পতিবার ঝগড়া হয়। অভিমানী বোনেরা আবেগের বশে একসঙ্গে খালের পানিতে ঝাঁপ দেন। তাঁদের বয়স যথাক্রমে ৪৫, ৪৩, ৩৮, ৩৫ ও ৩১।
পুলিশ কর্মকর্তা হাসনাইন জানান, তাঁরা শুধু সবচেয়ে ছোট বোন ফাতিমাকে জীবিত উদ্ধার করতে পেরেছেন এবং দুই বোনের লাশ উদ্ধার করেছেন। বাকি দুই বোনের লাশ খোঁজা হচ্ছে।
মেয়ের বিয়েতে যৌতুক দেওয়ার বিষয়টি ভারতীয় উপমহাদেশে গরিব পরিবারের জন্য একটি বড় সমস্যা। পরিবার যৌতুক দিতে না পারায় অনেক নারীর আদৌ বিয়ে হয় না। পাকিস্তানে সাধারণত মেয়েদের ১৮ থেকে ২৮ বছরের মধ্যে বিয়ে দেওয়া হয়। অবিবাহিত বয়স্ক নারীদের প্রায়ই প্রতিবেশী ও আত্মীয়দের কাছ থেকে তাচ্ছিল্য ও গঞ্জনা সইতে হয়। এএফপি।