যৌথ বাহিনীর দখলে তিমবুকত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালির উত্তর-মধ্যাঞ্চলের ঐতিহাসিক শহর তিমবুকতু দখল করেছে ফ্রান্সের নেতৃত্বাধীন মিত্র বাহিনী। জঙ্গিদের ধরতে মিত্র বাহিনীর সদস্যরা রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে। তিমবুকতু সম্পূর্ণ জঙ্গিমুক্ত হলে তারা জঙ্গিদের শক্ত ঘাঁটি বলে পরিচিত কিদাল শহরের দিকে অগ্রসর হবে।মিত্র বাহিনীকে শহরে স্বাগত জানিয়েছে বাসিন্দারা। তবে নগর মেয়র প্রাচীন নিদর্শনসমৃদ্ধ একটি ভবন ধ্বংস করার ঘটনায় নিন্দা জানিয়েছেন। জঙ্গিরা পালিয়ে যাওয়ার সময় ওই ভবনে আগুন ধরিয়ে দিয়ে যায়। এ ঘটনাকে ‘ইতিহাস-ঐতিহ্যের ওপর হামলা’ বলে অভিহিত করেন মেয়র। বাসিন্দারা জানান, মালিতে ফরাসি বাহিনী বিমান হামলা শুরুর পর কয়েক দিন আগে জঙ্গিরা শহর ত্যাগ করে।এর আগে গত শনিবার গুরুত্বপূর্ণ গাও ও হম্বরি শহর দখলে নেয় মিত্র বাহিনী। এএফপি ও বিবিসি।