যৌথ মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ও চীন গতকাল মঙ্গলবার থেকে এক যৌথ সন্ত্রাসবিরোধী মহড়া শুরু করেছে। এশিয়ার এ দুই শক্তিধর রাষ্ট্রের মধ্যে এ ধরনের মহড়া এটিই প্রথম। গত পাঁচ বছরে প্রতিবেশী দেশ দুটির মধ্যে প্রায়ই শীতল সম্পর্ক লক্ষ করা গেছে। চীনের সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়, দেশটির সিচুয়ান প্রদেশের চেংদুতে দুই দেশের মধ্যে ‘হাতে হাত ধরে ২০১৩’ নামের ওই সন্ত্রাসবিরোধী মহড়া শুরু হয়েছে। এতে উভয় দেশের এক কোম্পানি করে সেনাসদস্য অংশ নিচ্ছেন। এএফপি।