যৌন-অপরাধ আইন পরিবর্তনের সুপারিশ ভারতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে ধর্ষণের শাস্তির বিষয়ে আইন পরিবর্তনের জন্য গঠিত কমিশন গতকাল বুধবার সুপারিশমালা জমা দিয়েছে। প্রতিবেদনে কঠোর শাস্তির সুপারিশ করা রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।গত ১৬ ডিসেম্বর রাতে রাজধানী নয়াদিল্লিতে চলন্ত বাসে মেডিকেল ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় বিক্ষোভে ফেটে পড়ে সারা দেশ। ধর্ষকদের মৃত্যুদণ্ডের দাবি ওঠে। অব্যাহত বিক্ষোভের মুখে প্রচলিত পেনাল কোড পরিবর্তনের লক্ষ্যে ওই মাসের শেষের দিকে সাবেক প্রধান বিচারপতি জগদীশ শরণ ভেরমার নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটি প্রতিবেদন তৈরি করে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেয়।ভারতের ১৫৩ বছরের পুরোনো পেনাল কোড অনুযায়ী ধর্ষণের দায়ে কোনো ব্যক্তিকে ন্যূনতম সাত বছর ও সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। টাইমস অব ইন্ডিয়া।