যৌন কেলেঙ্কারির মামলায় আদালতে বেরলুসকোনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপ্রাপ্তবয়স্ক যৌনকর্মীর সঙ্গে যৌন সম্পর্ক নিয়ে করা মামলায় গতকাল শুক্রবার আদালতে হাজির হয়েছেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি। মিলানের একটি আদালতে ওই মামলার বিচার চলছে। বেরলুসকোনির বিরুদ্ধে মরক্কোর নর্তকি কারিমা এল-মাহরুগের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ার অভিযোগ রয়েছে। ২০১০ সালের ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে ওই ঘটনার সময় মাহরুগের বয়স ছিল মাত্র ১৭ বছর। আরেকটি ঘটনায় মাহরুগ গ্রেপ্তার হওয়ার পর বেরলুসকোনি তাঁকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেন বলে অভিযোগ ওঠে। এএফপি।