যৌনকর্মীদের এখনো অর্থ দেন বেরলুসকোনি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি এখনো তাঁর জমকালো যৌন পার্টিতে সঙ্গ দেওয়া নারীদের জন্য প্রতি মাসে বিপুল অঙ্কের অর্থ খরচ করেন। গত শুক্রবার মিলানের একটি আদালতের শুনানিতে এই তথ্য জানানো হয়।যৌন কেলেঙ্কারি, অবৈধ সুবিধা গ্রহণ ও কর ফাঁকি দেওয়ার অভিযোগের মুখে ৭৬ বছর বয়সী বেরলুসকোনি গত বছর পদত্যাগে বাধ্য হন। তবে মধ্য-ডানপন্থী এই নেতা নির্বাচনে আর অংশ না নেওয়ার ঘোষণা দিয়ে তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন। শুক্রবার আদালতে পাঁচজন নারী সাক্ষ্য দিয়েছেন, যাঁরা বেরলুসকোনির সহযোগীদের বিরুদ্ধে তাঁর কাছে যৌনকর্মী সরবরাহ করার অভিযোগ করেছেন। তাঁদের সাক্ষ্য, তাঁরা এখনো এই মিডিয়া মুঘলের কাছ থেকে নিয়মিত আর্থিক উপহার পান। এএফপি।