রক কিংবদন্তি ডিও আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রকসংগীতের কিংবদন্তি রনি জেমস ডিও আর নেই। গত রোববার তিনি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। ১৯৫০-এর দশকে ডিও রকসংগীতে ঝড় তোলেন। সত্তরের দশকে গিটারবাদক রিচি ব্ল্যাকমোরের ব্যান্ড রেইনবোতে যোগ দেন তিনি। ১৯৭৯ সালে ব্ল্যাক সাবাথ থেকে দলটির প্রধান কণ্ঠশিল্পী ওজি ওসবোর্নে চলে যাওয়ার পর ব্ল্যাক সাবাথে যোগ দেন ডিও। সর্বশেষ হেভেন অ্যান্ড হেল নামের একটি নতুন ব্যান্ডে যোগ দেন তিনি। এএফপি।