রজনীকান্তের অবস্থা উন্নতির দিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা রজনীকান্তের অবস্থা উন্নতির দিকে। তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে সাধারণ ওয়ার্ডে নেওয়া হয়েছে।চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র হাসপাতালের এক বিবৃতিতে জানানো হয়, রজনীকান্তের অবস্থা এখন ভালোর দিকে। টেলিভিশনে ক্রিকেট খেলা দেখে সময় কাটাচ্ছেন তিনি।৬১ বছর বয়সী এই তামিল অভিনেতাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে গত রোববার সন্ধ্যায় সাধারণ ওয়ার্ডে পাঠানো হয়। শ্বাসকষ্টজনিত সমস্যায় তিন দিন তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। রজনীকান্ত গত মাস থেকে শারীরিক সমস্যায় ভুগছেন। গত এপ্রিলের শেষদিকে তাঁর নতুন ছবি ‘রানা’র শুটিং শুরুর প্রথম দিনই তিনি অসুস্থ হয়ে পড়েন। তারপর তাঁকে দু’দফা হাসপাতালে ভর্তি করতে হয়।১৩ মে আবার অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। এএফপি।