রতন টাটা ও অনিল আম্বানিকে তলব সংসদীয় কমিটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আলোচিত টেলিকম দুর্নীতির সঙ্গে জড়িত অভিযোগে শিল্পপতি রতন টাটা ও অনিল আম্বানিকে সংসদীয় কমিটির সামনে তলব করা হয়েছে। কমিটি আগামী ৪ ও ৫ এপ্রিল ওই দুই ধনকুবেরকে জিজ্ঞাসাবাদ করবে। সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি) দ্বিতীয় প্রজন্মের টেলিফোন লাইসেন্স বিক্রি নিয়ে কেলেঙ্কারির অভিযোগ তদন্ত করছে। এ কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, এই দুর্নীতির ফলে সরকার ৩৯০ কোটি ডলারের মতো রাজস্ব থেকে বঞ্চিত হয়ে থাকতে পারে। উল্লেখ্য, টেলিকম শিল্প ভারতে দ্রুত লাভজনক একটি খাতে পরিণত হয়েছে। দেশটির বেশ কয়েকটি বড় শিল্পপ্রতিষ্ঠান এ খাতে প্রবেশের জন্য নিবন্ধন পেতে দুর্নীতির আশ্রয় নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এই দুর্নীতির সঙ্গে জড়িত সন্দেহে শিল্পপতি রতন টাটা ও অনিল আম্বানিকে তদন্ত কমিটির সামনে হাজির হতে হচ্ছে।টাটা সন্সের নাম প্রকাশে অনিচ্ছুক এক মুখপাত্র জানিয়েছেন, তাঁদের সংস্থা দুর্নীতির অনুসন্ধানকাজে পূর্ণ সহযোগিতা দেবে। ভারতের পঞ্চম বৃহত্তম ফোন কোম্পানি টাটা টেলি সার্ভিসের মালিক টাটা গ্রুপ। বিবিসি।