প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফের ‘চরম বিশ্বাসঘাতকতার’ মামলা সুপ্রিম কোর্টে তোলার দুই দিন আগে দেশটির আইনমন্ত্রী জাহিদ হামিদকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মোশাররফ ক্ষমতায় থাকাকালেও জাহিদ আইনমন্ত্রী ছিলেন বলে মামলা নিয়ে সম্ভাব্য বিব্রতকর পরিস্থিতি এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। জাহিদ হামিদকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ডন।