রফিক হারিরি হত্যা মামলার শুনানি হেগে শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যা মামলার শুনানি গতকাল বৃহস্পতিবার হেগের ট্রাইব্যুনালে শুরু হয়েছে। সিরিয়া-সমর্থিত শিয়া জঙ্গিগোষ্ঠী হিজবুল্লাহর চার সদস্য ওই হত্যাকাণ্ড জড়িত বলে অভিযোগ রয়েছে। তবে তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
আসামিদের অনুপস্থিতিতে শুনানি শুরুর অব্যাবহিত আগে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত লেবাননের হেরমেল শহরের একটি সরকারি ভবনের কাছে বোমা হামলা হয়। এতে অন্তত চারজন নিহত ও ২০ জন আহত হন। ২০০৫ সালের ১৪ ফেব্রুয়ারি বৈরুতে বোমা হামলায় হারিরিসহ ২৩ জন নিহত ও ২২৬ জন আহত হন। তবে এ হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে হিজবুল্লাহ। তবে হারিরি হত্যাকাণ্ডের পরই অভিযোগ উঠেছিল, সিরিয়াপন্থী লেবাননের একদল জেনারেল এই হামলায় জড়িত। এএফপি।