রবার্ট কেনেডির দ্বিতীয় স্ত্রীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবার্ট এফ কেনেডি জুনিয়রের দ্বিতীয় স্ত্রী মেরি রিচার্ডসন কেনেডি মারা গেছেন। বুধবার মেরি রিচার্ডসনের পরিবার তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।তবে নিউইয়র্কের গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, নিউইয়র্কে নিজের বাসায় আত্মহত্যা করেন ৫২ বছর বয়সী মেরি কেনেডি। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে তারা বলছে, মেরিকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। অ্যাটর্নি জেনারেলকে দেওয়া এক বিবৃতিতে মেরি কেনেডির পরিবার বলেছে, ‘প্রিয় মেরির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। যারা তাঁকে ভালোবাসত, তাঁরা এখন মেরির সৃজনশীল কর্মকাণ্ডের প্রচণ্ড অভাববোধ করবে।’ এএফপি।