রবিনের হত্যাকারীকে স্থানান্তর করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী আইজ্যাক রবিনের হত্যাকারী ইগাল আমিরকে নির্জন কারাবাস থেকে ১৭ বছরের মধ্যে এই প্রথম বাইরে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে। কারা বিভাগের মুখপাত্র সিভান ওয়েইজম্যান গতকাল বুধবার বলেন, অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের সুপারিশে ইসরায়েলের মধ্যাঞ্চলের একটি নির্জন কারাবাস থেকে ইগাল আমিরকে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। বিবিসি।