রবীন্দ্র স্মৃতি পুরস্কার পাচ্ছেন অমর্ত্য সেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ঘোষিত বিশেষ রবীন্দ্র স্মৃতি পুরস্কার পাচ্ছেন। পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী সৌমেন্দ্রনাথ বেরা গতকাল শনিবার জানান, আজ সকাল ১০টায় বাংলা একাডেমি মিলনায়তনে একটি বিশেষ অনুষ্ঠানে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী পুরস্কার বাবদ এক লাখ রুপি ও একটি স্মারকসহ সনদ অমর্ত্য সেনের হাতে তুলে দেবেন।