রবীন্দ্রনাথের ডায়েরি বই আকারে প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অনূদিত গীতাঞ্জলি কাব্যের ইংরেজি ডায়েরিটির হুবহু বই আকারে প্রকাশ করা হয়েছে। গতকাল শনিবার কলকাতার এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করেন। নিজের ডায়েরিতে রবীন্দ্রনাথ যেভাবে ইংরেজিতে গীতাঞ্জলি কাব্যের অনুবাদ করেছিলেন, তার হুবহু প্রতিলিপি বইটিতে প্রকাশ করা হয়েছে। রবীন্দ্রনাথের ওই ডায়েরিটি বর্তমানে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের হাউটন লাইব্রেরিতে সংরক্ষিত রয়েছে।