রবীন্দ্রসংগীতশিল্পী মায়া সেন আর নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী মায়া সেন আর নেই। গতকাল সোমবার নিজের বাসভবনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।দীর্ঘদিন ধরেই মায়া সেন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মায়া সেন রবীন্দ্রসংগীতের গুরু শৈলজারঞ্জন মজুমদারের ছাত্রী ছিলেন। সংগীতের বিভিন্ন ধারায় তাঁর বিচরণ ছিল। সেতার, এসরাজসহ বিভিন্ন বাদ্যযন্ত্রেও তাঁর পারদর্শিতা ছিল। ধ্রুপদি সংগীতেও তিনি পারদর্শী ছিলেন।