রমনি আয়কর দিয়েছেন ১৯ লাখ ডলার, ওবামা ৩৩ হাজার ১৮৬
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনি এবার ১৯ লাখ মার্কিন ডলার আয়কর দিয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা আয়কর দিয়েছেন ৩৩ হাজার ১৮৬ ডলার। রমনি ২০১১ সালের আয়কর বিবরণীতে তাঁর আয়ের পরিমাণ দেখিয়েছেন এক কোটি ৩৭ লাখ মার্কিন ডলার। এই নেতা গত জানুয়ারিতে ২০১০ সালেরও আয়কর বিবরণী প্রকাশ করেন। এতে দেখা যায়, তিনি আয়কর দিয়েছেন ৩০ লাখ ডলার। সেই হিসাবে ওই বছরে তাঁর আয়ের পরিমাণ দাঁড়ায় সোয়া দুই কোটি ডলারের কিছু বেশি।বারাক ওবামাসহ সমালোচকদের দাবির মুখে দুই বছরের আয়কর বিবরণী প্রকাশ করেছেন রমনি। তবে তাঁর সমালোচকেরা আরও কয়েক বছরের আয়কর বিবরণী প্রকাশের দাবি জানিয়েছেন। প্রেসিডেন্ট ওবামা ২০১১ সালে আয় করেছেন সাত লাখ ৮৯ হাজার ৬৭৪ ডলার। এর বিপরীতে তিনি আয়কর দেন ৩৩ হাজার ১৮৬ ডলার। বিবিসি।