প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের মানবাধিকারকর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী রশিদ রেহমানকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে দক্ষিণ এশিয়ার মানবাধিকারবিষয়ক সাউথ এশিয়ানস ফর হিউম্যান রাইটস (এসএএইচআর)৷ গতকাল মঙ্গলবার এসএএইচআর এ নিন্দা জানায়৷
মানবাধিকার সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পাকিস্তানের বর্তমান পরিস্থিতি মানবাধিকার ও মানুষের মৌলিক স্বাধীনতা রক্ষার জন্য অনুকূল নয়৷ রশিদকে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে সংগঠনটি৷ রশিদ গত ৭ মে মুলতান শহরে নিজ কার্যালয়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন৷ বিজ্ঞপ্তি৷