প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৃথিবী থেকে এক হাজার ১০০ কোটি আলোকবর্ষ দূর থেকে আসা রহস্যময় বেতার সংকেত (রেডিও সিগন্যাল) শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। গতকাল শুক্রবার সায়েন্স সাময়িকীতে এ খবর প্রকাশিত হয়েছে। সম্প্রতি অস্ট্রেলিয়ার পার্কসে শক্তিশালী রেডিও টেলিস্কোপে ধরা পড়ে চারটি বেতার সংকেত। ওই সংকেতের শক্তি বিশ্লেষণ করে বিজ্ঞানীরা নিশ্চিত হন, এটি সত্যিকারের রেডিও সংকেত এবং এটি এসেছে আমাদের ছায়াপথের বাইরে থেকে। গবেষণা নিবন্ধের সহ-লেখক মেলবোর্নের সুইনবার্ন ইউনিভার্সিটি অব টেকনোলজির অধ্যাপক ম্যাথিউ বেইলিস মনে করেন, ম্যাগনেস্টার হিসেবে পরিচিত ম্যাগনেটিক নিউট্রন স্টারে কোনো বিস্ফোরণ থেকে ওই বেতার সংকেতের সৃষ্টি হয়েছে। টাইমস অব ইন্ডিয়া।