রহস্যময় স্বর্ণকেশীর সঙ্গে প্রিন্স হ্যারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাস শহরে রহস্যময় এক স্বর্ণকেশী নারীর সঙ্গে নাচতে ও পান করতে দেখা গেছে ব্রিটিশ রাজসিংহাসনের তৃতীয় উত্তরাধিকারী প্রিন্স হ্যারিকে। গত রোববার পর্যন্ত তিন দিন ওই নারীর সঙ্গে বিভিন্ন স্থানে আনন্দ-ফুর্তিতে মেতে ছিলেন তিনি। স্থানীয় পত্রপত্রিকায় প্রকাশিত খবরে এ তথ্য জানা যায়।খবরে বলা হয়, ২৭ বছর বয়সী প্রিন্স হ্যারিকে গত শনিবার ভোররাতের দিকে জুয়াখেলার জন্য লাস ভেগাসের বিখ্যাত ট্রাইস্ট নাইট ক্লাবে ওই নারীর সঙ্গে প্রথম দেখা যায়। শুক্রবার একটি ভাড়া করা বাইকে করে অ্যারিজোনা অঙ্গরাজ্য থেকে লাস ভেগাসে পৌঁছান তিনি। এ সময় তিনি বেশ ফুরফুরে মেজাজে ছিলেন। অ্যারিজোনায় গত মাস থেকে সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন হ্যারি। এএফপি।