রাইসিন ষড়যন্ত্রের কথা স্বীকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেসিডেন্ট বারাক ওবামা, নিউইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ ও অস্ত্র নিয়ন্ত্রণ আন্দোলনের এক কর্মীকে জীবাণু অস্ত্র রাইসিন মেশানো চিঠি পাঠানোর কথা স্বীকার করেছেন মার্কিন অভিনেত্রী শ্যানন গুয়েস রিচার্ডসন। দেশটির কেন্দ্রীয় বিচার বিভাগের অভিযোক্তারা এ কথা জানিয়েছেন।
টেক্সাসের অ্যাটর্নির কার্যালয় গত মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, অভিনেত্রী শ্যানন তাঁর বিরুদ্ধে আনা জীবাণু অস্ত্র ব্যবহারের অভিযোগ আদালতে স্বীকার করেছেন।
অভিযোক্তারা আদালতে বলেন, শ্যানন গত এপ্রিল-মে মাসে বিভিন্ন উপকরণ কিনে রাইসিন তৈরি করেন। এএফপি।