রাউল ও ফিদেল আইনপ্রণেতা মনোনীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো (৮১) এবং তাঁর বড় ভাই বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো (৮৬) আবার জাতীয় পরিষদের আইনপ্রণেতা হিসেবে মনোনীত হয়েছেন। গত রোববার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়।২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে রাউল কাস্ত্রোকে পুনর্নির্বাচনের প্রথম পদক্ষেপ হিসেবে জাতীয় পরিষদের আইনপ্রণেতা হিসেবে মনোনীত করা হয়। ফিদেল কাস্ত্রো দীর্ঘ প্রায় পাঁচ দশক কিউবার ক্ষমতায় থাকার পর ২০০৬ সালের জুলাইয়ে স্বাস্থ্যগত সমস্যার কারণে পদত্যাগ করেন। তিনি ২০০৮ সালে আইনপ্রণেতা হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এএফপি।