রাখমন ফের তাজিকিস্তানের প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমোমালি রাখমন
ইমোমালি রাখমন

তাজিকিস্তানের লৌহমানব খ্যাত ইমোমালি রাখমন বিপুল ভোটের ব্যবধানে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দেশটির নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে।
গত বুধবার অনুষ্ঠিত নির্বাচনে রাখমন শতকরা ৮৩ দশমিক ছয় ভাগ ভোট পেয়েছেন। ২০০৬ সালের নির্বাচনে পেয়েছিলেন ৭৯ দশমিক তিন ভাগ ভোট।
রাখমন আবারও সাত বছর মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি ২০২০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন।
রাখমনের নিকটতম প্রতিদ্বন্দ্বী কমিউনিস্ট পার্টির প্রার্থী ইসমাইল তালবাকোভ পেয়েছেন মাত্র পাঁচ শতাংশ ভোট।
তাজিকিস্তানে ১৯৯২ সালে গৃহযুদ্ধ শুরুর পর ক্ষমতায় আসেন রাখমন। এ সময়ের মধ্যে দেশটির দারিদ্র্যদূরীকরণ ও জ্বালানির ঘাটতি পূরণসহ ব্যাপক উন্নয়ন করেন তিনি। এএফপি।