রাখাইনে দুই পক্ষকে সহনশীল হওয়ার আহ্বান সু চির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি রাখাইন রাজ্যে জাতিগত সহিংসতা পরিহার করে সহনশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে তিনি রোহিঙ্গা মুসলিমদের ইস্যুতে কোনো রকম অবস্থান নিতে অস্বীকৃতি জানিয়েছেন। সহিংসতার কারণে হাজার হাজার রোহিঙ্গা তাদের এলাকা থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সু চি বলেন, রোহিঙ্গা সমস্যার মূলে কী রয়েছে, তা দেখার আগে তিনি রোহিঙ্গাদের অধিকারকে সমর্থন জানিয়ে তাঁর নৈতিক নেতৃত্বের অপব্যবহার করতে চান না।মিয়ানমারের এই গণতন্ত্রপন্থী নেত্রীর মতে, এই সংঘাতে দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই বিতর্কে তিনি কোনো পক্ষ নিতে চাননি। বিবিসি।