রাজকন্যার নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের রাজপরিবারের নতুন সদস্যের নাম রাখা হয়েছে শার্লট এলিজাবেথ ডায়ানা। তবে এই রাজকুমারী পরিচিত হবেন প্রিন্সেস শার্লট অব কেমব্রিজ হিসেবে। কেনসিংটন প্রাসাদের পক্ষ থেকে গতকাল সোমবার এই ঘোষণা দেওয়া হয়। সম্ভাব্য নামগুলোর তালিকার শীর্ষে ছিল শার্লট ও অ্যালিস। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল, মেয়ের প্রথম নাম হিসেবে শার্লটই পছন্দ করেছেন প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী কেট মিডলটন। তবে দাদি রানি দ্বিতীয় এলিজাবেথ ও মা ডায়ানার নামও মেয়ের নামের সঙ্গে জুড়ে দিয়েছেন উইলিয়াম।
এএফপি