রাজকীয় দায়িত্ব নিতে দেরি করতে পারেন প্রিন্স উইলিয়াম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ণকালীন রাজকীয় দায়িত্ব পালন শুরু করতে দেরি করতে পারেন ব্রিটিশ সিংহাসনের দ্বিতীয় উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম (২৮)। আগামী দশকের বেশির ভাগ সময় তিনি সামরিক দায়িত্ব পালন অব্যাহত রাখতে পারেন। গতকাল সোমবার ব্রিটিশ গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে।প্রিন্স উইলিয়ামের উপদেষ্টারা আশা করছেন, এক বছর দায়িত্ব পালনের পর তিনি রয়্যাল অ্যায়ার ফোর্স (আরএএফ) ছেড়ে পূর্বপরিকল্পনা অনুযায়ী পূর্ণকালীন রাজকীয় দায়িত্ব পালন শুরু করবেন।কিন্তু একটি সূত্র বলছে, প্রিন্স উইলিয়ামের চিন্তাভাবনায় পরিবর্তন এসেছে। সামরিক দায়িত্ব পালনের সময়সীমা বাড়িয়ে দিতে পারেন তিনি।সূত্রের উদ্ধৃতি দিয়ে ডেইলি এক্সপ্রেস পত্রিকা জানায়, ‘আপনি যদি উইলিয়ামকে জিজ্ঞাসা করেন, পরবর্তী সময়ে তিনি কী করার পরিকল্পনা করেছেন, তাহলে তিনি বলতে পারেন, এ ব্যাপারে তাঁর সুনির্দিষ্ট কোনো ধারণা নেই। তিনি আরও কিছুদিন সামরিক বাহিনীতে থেকে যেতে পারেন।’ উইলিয়াম জনসম্মুখে বলেছেন, তিনি আফগানিস্তানে দায়িত্ব পালন করতে চান।সেন্ট জেমস প্যালেসের মুখপাত্র বলেন, অনুসন্ধান ও উদ্ধার বাহিনীর সঙ্গে দায়িত্ব পালনের পর প্রিন্স উইলিয়ামের পরিকল্পনা কী—সেটা এখনো জানা যায়নি। টাইমস অব ইন্ডিয়া।