রাজদ্রোহী মন্তব্য দ্রুত না সরানোয় থাই অনলাইন সম্পাদকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজতন্ত্রের জন্য অবমাননাকর মন্তব্য ওয়েবসাইট থেকে দ্রুত অপসারণ না করায় থাইল্যান্ডে একজন অনলাইন সম্পাদককে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে তা এক বছরের জন্য স্থগিত থাকবে। সংবাদভিত্তিক ওই ওয়েবসাইটে দেশটিতে প্রচলিত কঠোর রাজদ্রোহ আইনের সংস্কারের দাবি জানিয়ে কিছু মন্তব্য প্রকাশ করা হয়। চিরানাখ প্রেমচাইপর্ন নামের ওই সম্পাদককে তাঁর জনপ্রিয় সংবাদ ওয়েবসাইট ‘প্রাচাতাই’ থেকে রাজপরিবারকে কটাক্ষ করে প্রকাশিত মন্তব্য দ্রুত মুছে না ফেলায় দোষী সাব্যস্ত করা হয়। অনলাইন পাঠকেরা ওই মন্তব্যগুলো লিখেছিলেন। সম্পাদক চিরানাখকে এক বছরের পরিবর্তে আট মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁকে এই সাজা দেওয়া হলেও ব্যাংককের আদালতের বিচারক কামপল রানগ্রাট তাঁর রায়ে বলেন, তিনি (চিরানাচ) ব্যক্তিগতভাবে আইন লঙ্ঘন করেননি। এএফপি।