প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে পৃথক তেলেঙ্গানা রাজ্য গঠিত হওয়ার পর তেলেঙ্গানা অঞ্চলের পাশাপাশি রাজধানী হায়দরাবাদকে হারায় অন্ধ্র প্রদেশ। ফলে অন্ধ্রের নতুন রাজধানী কোথায় হবে, তা নিয়ে অনেক জল্পনা-কল্পনা চলছিল। তবে শেষ পর্যন্ত রাজ্যের গুনতুর জেলার প্রাচীন শহর অমরাবতীকেই রাজ্যের নতুন রাজধানী হিসেবে বেছে নেওয়া হতে পারে। একসময় অমরাবতী শহর ছিল প্রতাপশালী সাতবাহন সাম্রাজ্যের আবাসভূমি। অন্ধ্র প্রদেশের একজন জ্যেষ্ঠ মন্ত্রীর বরাত দিয়ে খবরে বলা হয়, রাজধানী হিসেবে ব্যবহারের জন্য অমরাবতীতে পর্যাপ্ত সরকারি পরিত্যক্ত জায়গা রয়েছে। টাইমস অব ইন্ডিয়া।