রাজনীতি করবেন না রুশ ধনকুবের খোদোরকোভস্কি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনীতিতে যোগ দেবেন না বলে জানিয়েছেন সদ্য মুক্তি পাওয়া রাশিয়ার সবচেয়ে আলোচিত বন্দী ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক ধনকুবের মিখাইল খোদোরকোভস্কি। তিনি নিজের তেল কোম্পানির সম্পদ ফিরে পাওয়ারও চেষ্টা করবেন না তিনি।
খোদোরকোভস্কি ১০ বছর কারাগারে কাটানোর পর গত শুক্রবার প্রেসিডেন্ট পুতিনের ক্ষমার সুবাদে আকস্মিক মুক্তি পান। তাঁর একটি সাক্ষাৎকার গতকাল রোববার রুশ সাময়িকী নিউ টাইমস-এ প্রকাশিত হয়। এতে তিনি জানান, তাঁর মুক্তির ব্যাপারে কোনো প্রকার শর্ত আরোপ করা হয়নি এবং ক্ষমা প্রার্থনা করে তিনি পুতিনকে যে চিঠি লেখেন, তাতে কোনো ভুল স্বীকারও করেননি। তিনি বলেন, ‘আমার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার কোনো অভিপ্রায় নেই।’ রয়টার্স।