রাজনীতি ছাড়ছেন এহুদ বারাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক রাজনীতি থেকে অবসর নিতে যাচ্ছেন। তিনি আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের পরপরই রাজনীতি থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন।ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক দেশটির সামরিক ও রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘকাল গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। প্রতিরক্ষা বাহিনীতে তিনি ৩৯ বছর কর্মরত ছিলেন এবং চিফ অব জেনারেল স্টাফের দায়িত্বও পালন করেন। এরপর তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালের সাধারণ নির্বাচনে তিনি বেনিয়ামিন নেতানিয়াহুকে পরাজিত করেন। বিবিসি।