রাজনীতি ছাড়তে পারেন ডেভিড মিলিব্যান্ড
ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টির দলীয় প্রধানের নির্বাচনে ছোট ভাই এড মিলিব্যান্ডের কাছে পরাজিত হওয়ার পর রাজনীতি থেকেই বিদায় নিতে পারেন সে দেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও লেবার পার্টির অন্যতম নেতা ডেভিড মিলিব্যান্ড।গতকালডেইলি এক্সপ্রেস-এর খবরে বলা হয়েছে, ছোট ভাইয়ের অধীনে রাজনীতি করার চেয়ে রাজনীতি থেকে সরে আসাকেই ডেভিড শ্রেয় মনে করছেন।দলের প্রধান নির্বাচিত হওয়ার পর এড মিলিব্যান্ড ম্যানচেস্টারে লেবার পার্টির এমপিদের মধ্যে প্রথমবারের মতো ভাষণ দিলেও সেখানে ডেভিড যাননি। রোববার রাত থেকেই ডেভিড রাজনীতি ছাড়তে পারেন বলে যে গুঞ্জন ওঠে, ওই সভায় না যাওয়ায় সেই সন্দেহ আরও বেড়ে যায়।ডেভিড ছায়া পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। অনেকে বলেছেন, এড তাঁর ভাইকে ছায়া চ্যান্সেলর হওয়ার প্রস্তাব দিতে পারেন। তবে ডেভিডের ঘনিষ্ঠ সূত্রগুলো বলেছে, সে ধরনের প্রস্তাব দিলেও ডেভিড তা গ্রহণ করবেন বলে মনে হয় না। এনডিটিভি অনলাইন।