রাজনীতি থেকে দূরে থাকার নির্দেশ দিই আইএসআইকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ বলেছেন, তিনি দেশটির গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইনটেলিজেন্সকে (আইএসআই) রাজনীতি থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছিলেন। তাঁর দাবি, তিনি দেশটির রাজনীতিতে আইএসআইয়ের হস্তক্ষেপ বন্ধ করেছিলেন। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে মোশাররফ এসব কথা বলেন। সাবেক এই সেনাশাসক বলেন, তিনি রাজনীতি থেকে দূরে থাকতে তৎকালীন আইএসআইয়ের প্রধান আশফাক পারভেজ কায়ানিকে নির্দেশ দেন। কায়ানিকে তিনি বলেন, আইএসআইয়ের রাজনীতিতে হস্তক্ষেপ শেষ করতে হবে। তবে এই নির্দেশ লিখিতভাবে নয়, মৌখিকভাবে দিয়েছিলেন বলে জানান মোশাররফ। কায়ানি বর্তমানে পাকিস্তানের শক্তিশালী সামরিক বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। সাক্ষাৎকারে মোশাররফ বলেন, তাঁর এই নির্দেশের কারণেই ২০০৮ সালের নির্বাচনে কোনো ধরনের জালিয়াতি বা হস্তক্ষেপের মতো ঘটনা ঘটেনি। নির্বাচনের পর কেউ এ ধরনের অভিযোগও করেনি। মোশাররফ জানান, আগামী জানুয়ারিতে তিনি দেশে ফিরতে চেয়েছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে তা বাতিল করেছেন। ডন।