রাজনীতি থেকে দূরে থাকুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি দেশটির শক্তিধর বাহিনী রেভল্যুশনারি গার্ডকে রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। গত সোমবার অভিজাত ওই বাহিনীর কর্মকর্তাদের এক সমাবেশে অত্যন্ত সতর্ক ভাষায় দেওয়া এক ভাষণে রুহানি এ আহ্বান জানান। রেভল্যুশনারি গার্ড বাহিনীকে সম্প্রতি দেশের রাজনীতিতে উপস্থিতি জাহির করতে দেখা যাচ্ছে। এএফপি।