রাজনীতিক ও গণমাধ্যম কর্মীদের মধ্যে সম্পর্ক নিবিড়: ক্যামেরন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, রাজনীতিবিদ ও গণমাধ্যম কর্মীদের মধ্যে সম্পর্ক ‘খুবই নিবিড়’। সংবাদমাধ্যমের নৈতিকতা নিয়ে সরকারি তদন্ত কমিটির সামনে গতকাল বৃহস্পতিবার সাক্ষ্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। জনরোষের জের ধরে মিডিয়া মোগল রুপার্ট মারডকের মালিকানাধীন ট্যাবলয়েড পত্রিকা নিউজ অব দ্য ওয়ার্ল্ড বন্ধ হয়ে যাওয়ার পর গত বছরের জুলাইয়ে ক্যামেরন লেভিসন তদন্ত কমিটি গঠন করেন। খুনের শিকার এক স্কুলছাত্রীর ভয়েস মেইল হ্যাক করাকে কেন্দ্র করে পত্রিকাটির বিরুদ্ধে ক্ষোভের সৃষ্টি হয়। এর আগে তাঁর পূর্বসূরি সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন, টনি ব্লেয়ার ও জন মেজর কমিটির সামনে সংবাদমাধ্যমের নৈতিকতা নিয়ে বক্তব্য দেন। এই কমিটি সংবাদমাধ্যমের সংস্কৃতি, রীতি ও মূল্যবোধ পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে। এএফপি।