রাজনীতিতে চিরশত্রু-মিত্র বলে কিছু নেই: মনমোহন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং আজ শুক্রবার বলেছেন, রাজনীতিতে চিরবন্ধু বলে যেমন কেউ নেই, তেমনি চিরশত্রু বলেও কেউ নেই।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, জাপান ও থাইল্যান্ড সফর শেষে দেশে ফেরার পথে বিমানে মনমোহন সাংবাদিকদের এ কথা বলেন।
আসছে জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন কংগ্রেস দেশের বামপন্থী দলগুলো বা তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট বাঁধতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে মনমোহন বলেন, ‘রাজনীতিতে চিরকালের শত্রু বা মিত্র বলে কেউ নেই।’