রাজনীতিতে নামছে ফার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলম্বিয়ার সবচেয়ে বড় বিদ্রোহী সংগঠন ফার্ক শান্তি চুক্তি হলে ভবিষ্যতে রাজনৈতিক কার্যক্রমে যুক্ত হওয়ার ব্যাপারে সরকারের সঙ্গে ‘প্রাথমিক চুক্তি’ করেছে। কিউবার রাজধানী হাভানায় অনুষ্ঠিত এক সংলাপে গত বুধবার ওই চুক্তি সম্পাদিত হয়।
সংলাপে কলম্বিয়ার প্রতিনিধিদলের প্রধান ওমবার্তো দো লা কাল বলেন, চুক্তির মধ্য দিয়ে কলম্বিয়ায় নতুন গণতান্ত্রিক ধারা সূচিত হবে। রাজনীতি ও অস্ত্রের সহাবস্থান আর কখনো হবে না।
বামপন্থী সংগঠন ফার্ক নেতা ইভান মার্কেজও বলেন, কলম্বিয়ায় প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার পথে চুক্তিটি একটি গুরুত্বপূর্ণ ধাপ। শান্তি প্রক্রিয়ার আলোচনাসূচিতে ছয়টি বড় বিষয় রয়েছে। এগুলো হচ্ছে ভূমি সংস্কার, রাজনৈতিক অংশগ্রহণ, নিরস্ত্রীকরণ, মাদক, নির্যাতিতদের অধিকার ও শান্তি চুক্তি বাস্তবায়ন। ইতিমধ্যে ভূমি সংস্কারের ব্যাপারে আংশিক মতৈক্য হয়েছে।
দক্ষিণ আমেরিকার দেশটিতে প্রায় ৫০ বছর ধরে চলা সশস্ত্র লড়াইয়ের অবসানের লক্ষ্যে ওই সংলাপের আয়োজন করা হয়। বিবিসি।