রাজনীতিতে ফিরছেন মোশাররফ
পাকিস্তানের সাবেক সেনা-শাসক জেনারেল পারভেজ মোশাররফ দেশে ফিরে আবারও রাজনীতি শুরু করতে চান। ভবিষ্যতে প্রধান-মন্ত্রী বা প্রেসিডেন্ট পদেও প্রার্থী হতে পারেন তিনি। গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল মোশাররফ এই ইচ্ছা ব্যক্ত করেন। পারভেজ মোশাররফ বলেন, ‘আমি দেশে ফিরে রাজনীতি শুরুর পরিকল্পনা করছি।’ তবে দেশে ফেরার সুনির্দিষ্ট দিনক্ষণ উল্লেখ করেননি তিনি। এর আগে পাকিস্তানের কর্মকর্তারা জানান, মোশাররফ নতুন একটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছেন।মোশাররফ ক্ষমতায় থাকতে ২০০৭ সালে বোমা ও গুলিতে নিহত হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান ক্ষমতাসীন দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। এ ঘটনায় জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে বলা হয়, পর্যাপ্ত নিরাপত্তার অভাবে বেনজিরকে প্রাণ দিতে হয়েছে।জাতিসংঘের এই প্রতিবেদনের বিরোধিতা করে মোশাররফ বলেন, ‘আমি নিজেই তাঁকে (বেনজির) সতর্ক করে দিয়েছিলাম। ক্ষমতায় থাকাকালে প্রধান বিচারপতিসহ অন্তত ৬০ জন বিচারককে অবৈধভাবে বরখাস্ত করেছিলেন মোশাররফ। ১৯৯৯ সালে রক্তপাতহীন সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন জেনারেল মোশাররফ। ২০০৮ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ভরাডুবির পর দেশ ছাড়েন তিনি। এএফপি।