রাজনীতিতে ফিরতে চান না সোমনাথ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের লোকসভার সাবেক স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় আর রাজনীতিতে ফিরবেন না। সিপিএমের বর্তমান রাজনৈতিক সংকটে দলের কেউ কেউ চেয়েছিলেন সোমনাথকে দলে ফিরিয়ে এনে দলকে আরও চাঙা করতে। কিন্তু তাতে সায় দেননি সোমনাথ চট্টোপাধ্যায়। বলেছেন, ‘আমি তো রাজনীতি থেকে অবসর নিয়েছি। এখন দলে ফেরা নিয়ে এত জল্পনা কেন?’সোমনাথ চট্টোপাধ্যায় ২০০৪-২০০৯ সাল পর্যন্ত লোকসভার স্পিকার ছিলেন। শুধু তা-ই নয়, তিনি ১৯৭১ থেকে ২০০৯ সাল পর্যন্ত একটানা এমপি ছিলেন। ২০০৮ সালে মার্কিন পরমাণু চুক্তি নিয়ে ইউপিএ সরকারের সঙ্গে সিপিএমের মতদ্বৈধতা দেখা দেয়। সিপিএম ওই চুক্তির বিরোধিতা করে।