রাজনীতিতে সক্রিয় হতে তৈরি আছেন রবার্ট ভদ্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভদ্রা বলেছেন, মূলধারার রাজনীতিতে সক্রিয় হওয়ার প্রস্তুতি তাঁর আছে। তবে এখনো সিদ্ধান্ত নেননি। গত সোমবার ভারতের উত্তর প্রদেশের আমেথি শহরে এ মন্তব্য করেন ভদ্রা।অবশ্য এবারই প্রথম নয়, এর আগেও সরাসরি রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছার কথা প্রকাশ করেছেন রবার্ট ভদ্রা। ২০১০ সালে টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ভদ্রা বলেন, ‘আমি যেকোনো আসনে প্রার্থী হয়ে নিশ্চয়ই জয়লাভ করব। এটা সত্য যে, আমি একজন ব্যবসায়ী...। এর পরও যদি অনুভব করি, আমি রাজনীতি বেশ ভালো বুঝি, তাহলে সক্রিয় হব না কেন?’ভাই রাহুল গান্ধীর পক্ষে আমেথি শহরে কংগ্রেসের রোড শোতে যোগ দিয়েছেন প্রিয়াঙ্কা। রাহুল গান্ধী এই আসন থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী হন। রোড শো চলাকালে সংবাদ সম্মেলনে ভদ্রা বলেন, ‘প্রতিটি নির্বাচনই গুরুত্বপূর্ণ। কিন্তু এটি রাহুলের জন্য নিশ্চয়ই খুবই গুরুত্বপূর্ণ।’ টাইমস অব ইন্ডিয়া।