রাজনীতিতে 'না'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুরস্কে সরকারের মন্ত্রীদের দুর্নীতি নিয়ে চলমান রাজনৈতিক সংকটের মধ্যে সেনাবাহিনী বলেছে, তারা রাজনীতিতে হস্তক্ষেপ করতে চায় না। তিনজন মন্ত্রীর পদত্যাগের পর প্রধানমন্ত্রী রিসেপ তায়িপ এরদোয়ান মন্ত্রিপরিষদ পুনর্গঠনে বাধ্য হন। উদ্ভূত পরিস্থিতিতে ডলারের বিপরীতে দেশটির মুদ্রার মানও পড়ে গেছে। এদিকে শীর্ষ কর্মকর্তাদের না জানিয়ে দুর্নীতির তদন্তকাজ পুলিশ শুরু করতে পারবে না বলে সরকার যে নির্দেশনা জারি করেছে, তা আটকে দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। দুর্নীতি তদন্তের অংশ হিসেবে কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে পুলিশ তল্লাশি করার পর সরকার গত সপ্তাহে এই নির্দেশনা জারি করেছিল। বিবিসি