রাজনৈতিক মতৈক্যের অভাবে প্রবৃদ্ধি কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং অর্থনৈতিক প্রবৃদ্ধির মন্থরগতির জন্য রাজনৈতিক মতৈক্যের অভাবকে দায়ী করেছেন। তিনি বলেন, আরও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে চাই এবং এ ক্ষেত্রে বর্তমান বিভিন্ন শর্ত সংশোধন করা হবে।প্রধানমন্ত্রী মনমোহন সিং দিল্লির রেড ফোর্টে স্বাধীনতা দিবসের ভাষণে গতকাল মঙ্গলবার ভাষণ দিচ্ছিলেন। ভারতে গত এক দশকে প্রায় দুই অঙ্কের কাছাকাছি পৌঁছানো অর্থনৈতিক প্রবৃদ্ধি গত জানুয়ারি-মার্চে ৫ দশমিক ৩ শতাংশে নেমে গেছে। এ অবস্থায় অর্থনীতিকে চাঙা করতে মনমোহন বিদেশি বিনিয়োগ উৎসাহিত করতে ‘সব ধরনের উদ্যোগ’ নেবেন। দেশের সড়ক, রেলপথ ও বিদ্যুৎ সরবরাহ প্রভৃতি অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যয় বাড়ানো হবে বলেও ঘোষণা দেওয়া হয়।মনমোহন বলেন, বিশ্ব অর্থনীতি এখন কঠিন সময় পার করছে। এর প্রভাবে ভারতের প্রবৃদ্ধি বিঘ্নিত হচ্ছে। অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট নিরসনে ভারতকে সব ধরনের উদ্যোগ নিতে হবে। একদিন আগে ১৪ আগস্ট প্রতিবেশী পাকিস্তান স্বাধীনতা দিবস পালন করে। এএফপি।