প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমার সরকার গতকাল বুধবার আরও ৪৪ জন রাজবন্দীকে মুক্তি দিয়েছে। দেশটির সংস্কারপন্থী সরকার রাষ্ট্রবিরোধী কাজে জড়িত বলে অভিযুক্ত ওই বন্দীদের বিশেষ ক্ষমতায় মুক্তি দেয়। প্রেসিডেন্টের উপদেষ্টা হেলা মাউনগা সুইয়ি এ কথা জানিয়েছেন। সব রাজবন্দীকে চলতি বছরের মধ্যেই মুক্তি দেওয়ার অঙ্গীকার করেছেন মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন। এদিকে রাজবন্দীদের সহায়তাকারী সংস্থা অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্সের (বার্মা) কর্মকর্তা বো কিইয়ের মতে, দেশটির সরকার এখনো ভিন্নমতাবলম্বীদের নির্যাতন ও হয়রানি করছে। তিনি বলেন, প্রায় ৪৪ জন রাজবন্দী কারাগারে আছেন এবং আরও ২০০ জন বিচারের জন্য অপেক্ষমাণ। এএফপি।