রাজা গোপালের দুঃখ প্রকাশ, অন্ধ্রে বন্ধ্

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেলেঙ্গানা বিল নিয়ে ভারতের লোকসভায় গত বৃহস্পতিবার মরিচের গুঁড়া ছিটানোর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পার্লামেন্ট সদস্য রাজা গোপাল। গতকাল শুক্রবার তিনি বলেন, ‘যা ঘটেছে, এ জন্য আমরা সবাই অনুতপ্ত।’
অন্ধ্র প্রদেশকে ভেঙে পৃথক তেলেঙ্গানা রাজ্যের রূপরেখা প্রণয়ন নিয়ে কিছুদিন ধরেই উত্তেজনা চলছিল। বৃহস্পতিবার তেলেঙ্গানা বিল উত্থাপন নিয়ে লোকসভা রণক্ষেত্রে পরিণত হয়।
বিল উত্থাপনের প্রতিবাদে গতকাল অন্ধ্র প্রদেশে এক দিনের বন্ধ্ পালন করা হয়। আঞ্চলিক ওয়াইএসআর কংগ্রেস পার্টি এ কর্মসূচির ডাক দেয়। বিবিসি ও এনডিটিভি।