রাজা পারভেজকে আদালত অবমাননার নোটিশ
পাকিস্তানের সুপ্রিম কোর্ট গতকাল বৃহস্পতিবার সে দেশের সাবেক প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফকে আদালত অবমাননার অভিযোগে নোটিশ দিয়েছেন। প্রধান বিচারপতি ইফতিখার মুহাম্মদ চৌধুরীর নেতৃত্বে সর্বোচ্চ আদালতের তিন সদস্যের বেঞ্চ এক শুনানি শেষে তাঁকে এই নোটিশ দেন।প্রধান বিচারপতি বলেন, রাজা পারভেজ আশরাফ আদালতের সমান আনুকূল্য পেতে একটি পৃথক কমিশনের জন্য আদালতের শরণাপন্ন হওয়ার চেষ্টা করেন। কিন্তু এতে তিনি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেননি।আদালতকে প্রভাবিত করার মতো রাজা পারভেজের লেখা একটি চিঠি ওই শুনানির সময় বিচারকেরা আমলে নেন। চিঠিটি তাঁর এখতিয়ারভুক্ত কি না, তা তাঁরা খতিয়ে দেখেন।আদালত বলেন, রাজা পারভেজ ওই পন্থা অবলম্বনের পরিবর্তে আদালতে সশরীরে হাজির হয়ে বা একটি কাউন্সিলের মাধ্যমে তাঁর আরজি জানাতে পারতেন। তিনি ইতিমধ্যে ব্যক্তিগতভাবে এবং কাউন্সিল ও আরপিপি মামলায় আপিল করার মাধ্যমে আইনি সুরক্ষার সুযোগ হারিয়েছেন।রায়ে বলা হয়, ২০০৩ সালের আদালত অবমাননা অধ্যাদেশের অধীন তাঁর বিরুদ্ধে সরাসরি নোটিশ জারি করা হলো। আদালত অবমাননার অভিযোগে তাঁর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, এই নোটিশে সেই জবাব দিতে হবে। ডন।