রাজা পারভেজকে স্বাগত জানাবেন না আজমির শরিফের দেওয়ান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফের আজ শনিবার আজমির শরিফ সফর করার কথা রয়েছে। কিন্তু তাঁর এই সফর নিয়ে ইতিমধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে। আজমির শরিফের দেওয়ান (প্রধান তত্ত্বাবধায়ক) জয়নুল আবেদিন পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে এবং দোয়া পরিচালনা করতে অস্বীকৃতি জানিয়েছেন।জয়নুল আবেদিন বলেছেন, গত জানুয়ারিতে সীমান্তে পাকিস্তানের সেনাবাহিনী ভারতের দুজন সেনাসদস্যের শিরশ্ছেদ করেছে। এ কারণে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর আজমির শরিফের সফর বর্জন করছেন।জয়নুল আবেদিনের এই সিদ্ধান্তকে প্রতীকী হিসেবে দেখা হচ্ছে। তাই তা রাজা পারভেজ আশরাফের আজমির শরিফ সফরেও কোনো প্রভাব ফেলবে না।আজমির শরিফে আগত দর্শনার্থীদের দেখভালের দায়িত্বে থাকেন খাদেমরা। দর্শনার্থীদের তাঁরাই সাহায্য-সহযোগিতা করে থাকেন। এনডিটিভি।