রাজারত্নমের ১১ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইনসাইডার ট্রেডিংয়ের’ অভিযোগে যুক্তরাষ্ট্রে সাবেক হেজ-ফান্ড ব্যবস্থাপক রাজ রাজারত্নমকে (৫৪) ১১ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। দেশটির ইতিহাসে ইনসাইডার ট্রেডিংয়ের এটাই সবচেয়ে বড় ঘটনা।গত বৃহস্পতিবার ম্যানহাটন ফেডারেল কোর্টের বিচারক গ্যালিওন গ্রুপের প্রতিষ্ঠাতা শ্রীলঙ্কার বংশোদ্ভূত রাজারত্নমকে ওই দণ্ড দেওয়ার পাশাপাশি এক কোটি ডলার জরিমানাও করেছেন। কোনো প্রতিষ্ঠানের ভেতরের তথ্য জেনে তার ভিত্তিতে ব্যবসা করাই ইনসাইডার ট্রেডিং।ডিস্ট্রিক্ট জাজ রিচার্ড হলওয়েল আদালতে বলেন, ‘আসামির অপরাধ ও অপরাধের ক্ষেত্র আমাদের বাণিজ্যিক জগতে একটি ভাইরাস ছড়িয়েছে। এর নির্মূল প্রয়োজন।’রাজারত্নমকে বলা হয়েছে, ২৮ নভেম্বর থেকে তাঁর সাজা শুরু হবে। এদিন তাঁকে অবশ্যই আত্মসমর্পণ করতে হবে। রাজারত্নম যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাসেক্সে প্রকৌশল বিষয়ে পড়াশোনা করেন। পরে তিনি যুক্তরাষ্ট্রে চলেযান। এএফপি।