রাজীব হত্যা নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যাকাণ্ডে দণ্ডিত আসামিদের মুক্তিসংক্রান্ত মামলাটি বৃহত্তর সাংবিধানিক বেঞ্চে পাঠানোর নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। আদালত বলেছেন, নতুন করে আদেশ না দেওয়া পর্যন্ত দণ্ডিত ব্যক্তিদের কারাগার থেকে মুক্তি দেওয়া যাবে না। প্রধান বিচারপতি পি সত্যশিবমের নেতৃত্বে গঠিত বেঞ্চ গতকাল শুক্রবার এ নির্দেশ দেন।
এর আগে রাজীব গান্ধী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের দণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড করা হয়। সর্বোচ্চ আদালতের নির্দেশনায় বলা হয়, সরকার এই দণ্ডিত ব্যক্তিদের মুক্তি দিতে পারবে কি না, তা নির্ধারণ করবেন পাঁচ সদস্যের সাংবিধানিক আদালত। এনডিটিভি।