প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কংগ্রেসের নেতা ও প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যাকাণ্ডের ২৩তম বার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারতের হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ গতকাল বুধবার খুদে ব্লগ লেখার ওয়েবসাইটে দেওয়া এক বার্তায় মোদি এই শ্রদ্ধা জানান৷ বিজেপির নেতা মোদি তাঁর বার্তায় বলেন, ‘প্রধানমন্ত্রী শ্রীরাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাচ্ছি৷’ রাজীব গান্ধী ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে ১৯৮৪ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন৷ ১৯৯১ সালে তাঁকে হত্যা করা হয়৷ আইএএনএস৷